‘বন্ধুত্বের নিদর্শন হিসেবে’ ভারত থেকে আসছে রেলের ২০টি লোকোমেটিভ ইঞ্জিন

ফাতেহ ডেস্ক

‘বন্ধুত্বের নিদর্শন হিসেবে’ রেলের ২০টি লোকোমেটিভ ইঞ্জিন আসছে আগামী অক্টোবরে। ২০টি ইঞ্জিনের মধ্যে ১০টি মিটার গেজ ও ১০টি ব্রড গেজ চলার উপযোগী।

মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের এতথ্য জানান। ভারত ও চীন সফর করে দেশে ফেরা মন্ত্রী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এই লোকোমেটিভগুলোর হস্তান্তর হবে বলে আশা করছেন।

তিনি বলেন, ‘রেলে লোকোমোটিভ ইঞ্জিনের সঙ্কট রয়েছে। ভারতীয় ঋণে যেসব ইঞ্জিন আসার কথা, সেগুলো ২০২২ সাল নাগাদ পাওয়া যাবে।’

‘রেলের ইঞ্জিন সঙ্কট কাটাতে আমরা ভারতের কাছে ক্রয় অথবা ভাড়ায় কিছু ইঞ্জিন চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের ২০টি ইঞ্জিন বন্ধুত্বের নিদর্শন হিসেবে দিতে রাজি হয়েছে। এর ১০টা মিটার গেজ এবং ১০টা ব্রড গেজ।’

বর্তমানে রেল‌ওয়ের ২৩৩টি লোকোমোটিভ রয়েছে এবং তার মধ্যে ৬৮ শতাংশের আয়ুষ্কাল ফুরিয়ে গেছে বলে জানান রেলমন্ত্রী।

আগের সংবাদমোদির জন্মদিনে হনুমান মন্দিরে দেড় কেজির সোনার মুকুট
পরবর্তি সংবাদস্ত্রীর পরকীয়ার জেরে কান কাটা হলো স্বামীর