আমেরিকা সফরে যেতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চান মোদি

আন্তর্জাতিক ডেস্ক

চলতি মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাবেন। তাকে বহনকারী বিমানটি যেন এ সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে, এ জন্য নিয়মতান্ত্রিকভাবে পাকিস্তানের কাছে অনুমতি চেয়েছে ভারত। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে এ তথ্য।

সূত্রের বরাতে জানা যায়, গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষের করা ওই আবেদনে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র সফরে যেতে চান। এ জন্য পাকিস্তান কর্তৃপক্ষ যেন তাদের আবেদনটি গ্রহণ করে।

এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ভারতীয় রাষ্ট্রপতির আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।

৮ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আইসল্যান্ড যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। তবে কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তান তাতে সাড়া দেয়নি।

খবর : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু

আগের সংবাদআরব আমিরাতে অনুমোদন পাচ্ছে অমুসলিমদের ১৮টি প্রার্থনাস্থল
পরবর্তি সংবাদসমাহিত হলেন ‘জামালাইন’-এর লেখক মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী