ঝিনাইদহে সড়ক-দুর্ঘটনায় নিহত মাদরাসাছাত্র

ফাতেহ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে সাজিম নামে ৬ বছর বয়সী এক মাদরাসাছাত্র সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নির্মমভাবে নিহত হয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জের গৌরিনাথপুর গ্রামে দুর্ঘটনার শিকার হয় শিশুটি। তারপর গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

সাজিম ওই গ্রামের সজিব রহমানের ছেলে। সে গ্রামের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।

শিশুর বাবা সজিব রহমান জানান, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যায় সাজিম। বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সাজিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিও দাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আগের সংবাদযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কুয়েতের সেনাবাহিনী
পরবর্তি সংবাদরাজবাড়ির একটি প্রাইমারি স্কুলে ১২ বছর ধরে বন্ধ ইসলাম শিক্ষার ক্লাস