
ফাতেহ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশী ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শুক্রবার রাতে আমিরাতের আজমান শহরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার-ওলামা মাশায়েখ বান্ধব। এরই ধারাবাহিকতায় কওমী শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করা হয়েছে, শরিয়ত বিরোধী কোন আইন পাশ না করা, হজ ব্যবস্থার উন্নয়ন ও দেশের ৫৮ জন বিশিষ্ট আলেম হজে পাঠানোসহ আলেম সমাজকে মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এসময় প্রবাসী ওলামা মাশায়েখগন আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করেন এবং সব সময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
