ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দুই পাইলটকে নিয়ে ভেঙে পড়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ইমারজেন্সি এক্সিট দিয়ে বের হয়ে যান দুই পাইলট।

জানা গেছে, গোয়ালিয়রে ভারতীয় বিমান ঘাঁটির কাছেই ভেঙে পড়ে মিগ টোয়েন্টি ওয়ান। প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী।

রাশিয়ায় তৈরি মিগ-টোয়েন্টি ওয়ান বা মিগ-টোয়েন্টি ওয়ান বাইসন সিঙ্গল ইঞ্জিন যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২৩০ কিলোমিটার। এর আগেও কোনো কারণ ছাড়াই ভেঙে পড়েছে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান। সেগুলোতে হতাহতের ঘটনাও ঘটেছে।

আগের সংবাদমেননসহ পাঁচজনকে নোটিশ পাঠানো হলো ক্যাসিনো ইস্যুতে
পরবর্তি সংবাদইসরাইলের সীমান্ত প্রশ্নে জাতিসংঘে এরদোগানের জ্বালাময়ী ভাষণ