
ফাতেহ ডেস্ক
দেশের শীর্ষ স্থানীয় ও প্রবীণ শায়খুল হাদিস, জামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের মুহতামিম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী অসুস্থ হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, গতকাল বুধবার সারাদিন তিনি সিলেটের জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসায় বুখারি শরিফের দরস প্রদান করেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাত সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সিসিইউতে নিয়ে আসা হয়।
বর্তমানে উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ ও প্রবীণ এ আলেম সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। এর আগে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।
তাঁর পরিবারের সদস্য এবং রেঙ্গা ও উমেদনগর মাদরাসার ছাত্র-উসতাদগণ তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন।
