শিক্ষকের ছদ্মবেশে দুদক কর্মকর্তা!

অডিটর হাসেন আলী

ফাতেহ ডেক্স: সারা দেশের সব সেক্টরেই যখন দুর্নীতির জয়জয়কার তখন সে দুর্নীতির মূলোৎপাটনে বদ্ধপরিকর যেন দুদক। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সরকারি এক অডিটরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর এক কর্মকর্তা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিসাব রক্ষণ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দা উপজেলার রাউতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কাছে স্কুল শিক্ষকদের এরিয়ার বিল প্রক্রিয়াকরণ বাবদ ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন অডিটর হাসেন আলী। পরে বিষয়টি দুদক কর্মকর্তাদের  জানান প্রধান শিক্ষক।

পূর্ব পরিকল্পনা অনুসারে আজ অডিটর হাসেন আলীকে ঘুষের টাকা দিতে হিসাবরক্ষণ কার্যালয়ে যান মোয়াজ্জেম হোসেন। এ সময় তাঁর সঙ্গে শিক্ষকের ছদ্মবেশে এক দুদক কর্মকর্তাও যান। পরে ঘুষের টাকা আদান-প্রদানের সময় হাসেন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করেন ছদ্মবেশী দুদক কর্মকর্তা।

আগের সংবাদঢাকার বস্তিগুলো অপরাধ জগতের অভায়ারণ্য
পরবর্তি সংবাদহামলার শিকার হতে পারেন নরেন্দ্র মোদি!