
আন্তর্জাতিক ডেস্ক :
জেরুজালেমে মুসলিমদের প্রাচীন ঐতিহাসিক আল-আকসা মসজিদে প্রবেশের সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। কাউকে প্রবেশ করতে না দিয়ে বৃহস্পতিবার কুব্বাত আস-সাখরাতেও (ডোম অফ দি রক) প্রবেশের পথ বন্ধ করে দেয়। খবর আনাদলু।
পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি বলেন, আল-আকসা মসজিদের দরজা বন্ধ করা অপ্রত্যাশিত এবং ইসরাইলি কর্তৃপক্ষের অবিলম্বে এ নীতিটি বন্ধ করা উচিত, যা নীতিতে পরিণত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদ প্রাঙ্গণ থেকে একজন ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।
ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানায়, পুরাতন জেরুজালেম শহরে ছুরি হামলার চেষ্টার ঘটনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
