কাশ্মীরি নাগরিকের সঙ্গে বিএসএফের গাড়ির ধাক্কা, উত্তপ্ত কাশ্মীর

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তপ্ত কাশ্মীর। বিএসএফের গাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকায় এই ঘটনা ঘটেছে। এক নাগরিকের সঙ্গে বিএসএফের গাড়ির ধাক্কা লাগায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বর্ডার সিকিওরিটি ফোর্স সূত্রে খবর, বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে৷ বিএসএফের গাড়ির চালকও এই ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ জানা গেছে, দুটি পাঁচ টনের বিএসএফের গাড়ি বারামুল্লা শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। তখনই একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে।

প্রাইভেট গাড়ির যাত্রীরা বচসা শুরু করে। পরে গোটা এলাকার বাসিন্দারা চলে এলে গণ্ডগোল শুরু হয়৷ উত্তেজনা ছড়ায়৷ এরই মাঝে আচমকাই উত্তেজিত জনতা বিএসএফের গাড়িগুলির বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন গতির অভিযোগ তোলে৷ তারপরেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। চালকদের কোনও রকমে বের করে আনা হয়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ। কলকাতা২৪।

আগের সংবাদজুমার দিনে মিসরে ফের বিক্ষোভের ডাক
পরবর্তি সংবাদ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব গৃহীত হয়েছে আমাদের মতামতকে উপেক্ষা করে’