
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র গড়ে ওঠার পরই তার দেশ ইসরাইলকে স্বীকৃতি দেবে।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে এশিয়ান সোসাইটির এক সভায় এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। সাম্প্রতিক মাসগুলোতে শোনা যাচ্ছিল ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রনীতি পরিবর্তনের কথা ভাবছে ইসলামাবাদ। এমন জল্পনা-কল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে ইমরান বলেন, এ ধরনের খবর কোথা থেকে আসছে তা তিনি জানেন না।
ইমরান খান বলেন, পাকিস্তানের নীতি খুবই স্পষ্ট ও খোলামেলা। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মাদ আলী খুব স্পষ্টভাবে বলেছিলেন, সেখানে একটি ন্যায়সঙ্গত সমাধান থাকতে হবে: আর তা হলো ইসরাইলকে পাকিস্তানের স্বীকৃতি দেয়ার আগে ফিলিস্তিনিদের একটি স্বশাসিত রাষ্ট্র সেখানে গড়ে উঠতে হবে।
