মাগরিবের পর বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ফাতেহ ডেস্ক :

১৪৪১ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ রোববার মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে বা ফ্যাক্সে জানাতে বলা হয়েছে। নম্বরগুলো হল : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

ফ্যাক্স নম্বরগুলো হল: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আগের সংবাদ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ফিলিস্তিনিদের বৈধ অধিকার হুমকির মুখে ফেলেছে : রাশিয়া
পরবর্তি সংবাদবেলুচিস্তানে জমিয়তের দফতরে বোমা হামলা, দলটির নেতাসহ নিহত ৩