আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ , জয়ী কে?

আন্তর্জাতিক ডেস্ক :

শেষ হয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আগামী ১৯শে অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফল আর ৭ই নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের কথা রয়েছে। এরইমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আশরাফ ঘানি এবং আবদুল্লাহ আবদুল্লাহ দুজনই নিজেকে জয়ী ঘোষণা করেছেন।

সোমবার সংবাদ সম্মেলন করে নির্বাচনে জয়ী হওয়ার দাবি করেছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। দ্বিতীয় দফা ভোটগ্রহণের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

এদিকে আশরাফ ঘানির রানিং মেট আমরুল্লাহ সালেহ দাবি করেছেন, তারা দুজন নির্বাচনে ষাট শতাংশ ভোট পেয়েছেন। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা।

তবে চূড়ান্ত ভোট গণনার আগে কোনো প্রার্থী নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন না বলে সতর্ক করেছে দেশটির ইলেক্টোরাল কমিশন।

আগের সংবাদকাশ্মীর পরিস্থিতি সম্পর্কে ভুল কথা বলছেন অমিত শাহ : ওয়াইসি
পরবর্তি সংবাদফিলিস্তিনের নতুন ক্ষেপণাস্ত্র ‘আইকিউ টুয়েন্টি ফাইভ’ উদ্বোধন