ইসলাম-বিদ্বেষ-বিরোধী টিভি চ্যানেলটি বিবিসির মতোই হবে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান জানিয়েছেন, তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়ার উদ্যোগে ইসলাম ও মুসলিম-বিদ্বেষ-বিরোধী যে টিভি চ্যানেলটি আসছে সেটি ইংরেজিতে বিবিসির মতোই হবে।

সোমবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে চ্যানেলটি বিবিসির মতো ইংরেজি ভাষায় হবে। এটিতে মুসলিমদের বিষয়টি হাইলাইট করা হবে। আমরা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ করব।

তিন দেশ ইসলাম বিদ্বেষী মন্তব্যের মোকাবিলার চ্যালেঞ্জ হিসেবে টিভি চ্যানেলটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

ইমরান খান সিরিজ টুইটে আরও বলেন, প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং আমার আলোচনা হয়েছে। তিন দেশ মিলে যৌথভাবে ইংরেজি ভাষায় টিভি চ্যানেলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

আগের সংবাদ‘কাশ্মীরে শিগগিরই স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হবে’
পরবর্তি সংবাদসৌদি আরবে বাংলাদেশি ওষুধ ও খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে