স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তব্য : মাদরাসা নয়, জঙ্গিবাদের উত্থান সোশ্যাল মিডিয়ায়

ফাতেহ ডেস্ক :

মাদরাসা। সফল মানুষ তৈরির আদর্শ কারখানা। জাতির শোধনাগার। জাতি-পরিশোধনের যত বিপ্লব, সব সাধন হয় এখান থেকেই। মাদরাসা-পড়ুয়াদের কখনো জঙ্গি-সন্ত্রাসদের শিক্ষা দেয়া হয় না। মাদরাসা থেকে নয়, জঙ্গি-সন্ত্রাসের উত্থান হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুফ ও অ্যাপসের মাধ্যমে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। যে কারণে বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হতে হবে।

মাদরাসা নিয়ে এমনটিই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। আমরা ভবিষ্যত প্রজন্মের হাতে তুলে দিতে চাই সম্ভবনাময় এক বাংলাদেশ। যে লক্ষে শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমজি/

আগের সংবাদইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে ফেঁসে গেলেন আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের এক মেয়র
পরবর্তি সংবাদজইশ-ই মোহাম্মদের হামলার ভয়ে ভারতে সতর্কতা জারি