বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি ইরাকের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :

বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে দেশটির হাসপাতালের বরাতে বিবিসি জানিয়েছে, বিক্ষোভে গত চারদিনে পুলিশের গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। শুক্রবারও পুলিশের গুলিতে অন্তত ১০জন নিহত হয়েছে।

উল্লেখ্য, বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবা না পাওয়ার প্রতিবাদে ১ সেপ্টেম্বর থেকে ইরাকের রাজপথে বিক্ষোভ করছে জনগণ। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন এসব বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

আগের সংবাদকলরবের ‘আজ হচ্ছেটা কি?’
পরবর্তি সংবাদইসরাইলকে বয়কটের নীতিতে পরিবর্তন সৌদি আরবের