বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মেঘনা নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা রোববার দুপরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদদৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।

আগের সংবাদপানিতে ডুবে তিন বোনের হৃদয়বিদারক মৃত্যু
পরবর্তি সংবাদকাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি নেতা-কর্মীদের