সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। সিরিয়া সীমান্তে ইতিমধ্যে তুর্কি সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের ঘোষণার পর এই প্রস্তুতি শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নিশ্চিত করেছে যে, সিরিয়ার তাল আবিয়াদ হয়ে সীমান্ত শহর আককালে অতিরিক্ত সেনা ও সাঁজোয়া যান পাঠানো হয়েছে। সীমান্তের আকাশে হেলিকপ্টারের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, আঙ্কারা এবং ওয়াশিংটন আগস্টের শুরুতে উত্তর সিরিয়ায় বাস্তুচ্যুত সিরীয়বাসীদের প্রত্যাবাসনের জন্য একটি ‘পিস করিডর’ তৈরি করতে সম্মত হয়েছিল। কিন্তু পরবর্তীতে তুরস্ক উপলব্ধি করে যে, ওয়াশিংটনের সঙ্গে এই পদক্ষেপ আঙ্কারার জন্য কোনো উপকার বয়ে আনবে না। বরং এই ‘সেফ জোন’ তৈরি সন্ত্রাসীদের পক্ষে যাবে।

আগের সংবাদইরাকে বিক্ষোভ বন্ধে জাতিসংঘের আহ্বান
পরবর্তি সংবাদপাকিস্তানে মদিনা সনদ চালু হবেই : ধর্মবিষয়ক মন্ত্রী