সিলেট দরগাহ মাদরাসার শতাধিক ছাত্র অসুস্থ, আইসিউতে ২

ফাতেহ ডেস্ক :

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে সিলেট জামেয়া দরগাহ মাদরাসার শতাধিক ছাত্র। উইমেন্স মেডিকেল কলেজ, উসমানি মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এদের মধ্যে দু’জনকে আইসিউতে নেয়া হয়েছে।

বোর্ডিংয়ের খাবার না পানি থেকে এই ভাইরাস ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে সতর্কতা অবলম্বন করে বদলে ফেলা হয়েছে খাবারের ম্যানু।

পরিস্থিতি বিবেচনায় আম ছুটি ঘোষণা করা হয়েছে মাদরাসায়। ছাত্ররা চাইলে মাদরাসায় থাকতেও পারে, আবার বাড়িও চলে যেতে পারে। তবে আগামি শনিবার মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন এখনো পরিবর্তন করা হয়নি।

এদিকে আজ দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ ছাত্রদের দেখতে গিয়েছিলেন মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী। এ সময় তিনি অসুস্থ ছাত্রদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এবং ভরসা দেন।

আগের সংবাদপাকিস্তানে মদিনা সনদ চালু হবেই : ধর্মবিষয়ক মন্ত্রী
পরবর্তি সংবাদউপমহাদেশের দুই কিংবদন্তির প্রয়াণ দিবস