সিরিয়া থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় তুরস্কের অভিযান চালানোর ঘোষণার পর নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তুরস্ককে এই অভিযানে সহায়তা করবে না এবং সেখানে অবস্থানও করবে না।’

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ঘোষণা দেয় যে এই অভিযানের সামনে তারা দাঁড়াবে না, তাহলে তুর্কি সেনাবাহিনী অভিযান চালাবে। আমরা সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে আসতে পারি।

এমন চূড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নিতে শুরু করেছে তারা।

তবে মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করা এক হাজার সেনাকেই প্রত্যাহার করে নেবে নাকি শুধু উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে সরে আসবে সেটা এখনও স্পষ্ট করে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তেল আবিয়াদ ও রাস আল আইনের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। অন্যান্য অঞ্চলের সেনারা এখনও তাদের অবস্থানেই রয়েছে।

সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই সিরিয়া সীমান্তে তুরস্কের সাঁজোয়া যান মোতায়েনের ছবি ও ভিডিও তুর্কি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান ওই অভিযানের ঘোষণা দেওয়ার পরই এ প্রস্তুতি শুরু করে দেশটির সেনাবাহিনী। তুর্কি-সিরিয়া সীমান্ত এলাকার সুরক্ষায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা।

আগের সংবাদচলতি বছর থেকে ওমরা পালনে গুনতে হবে অতিরিক্ত ১১ হাজার ১৫১ টাকা
পরবর্তি সংবাদআবরার হত্যায় সি‌সি‌টি‌ভি ফু‌টেজ দে‌খে ৯ জন‌কে আটক : মহানগর পু‌লি‌শ