
আন্তর্জাতিক ডেস্ক:
মাদক পাচারের অপরাধে এক কারাবন্দি তার কারাদণ্ড শেষ হওয়ার আগেই মাত্র ১৫ মাসে পুরো কুরআনুল কারিম মুখস্থ করে ফেলেছেন। তুরস্কের অধিবাসী এ ব্যক্তির নাম আবদুল কাদের জিলানি। খবর ইয়েনি শাফাক।
তুরস্কের কোনিয়া কারাগারে বন্দি আবদুল কাদের জিলানি নিজে কুরআন মুখস্থ করেই থেমে থাকেননি। তিনি কারাগারে বন্দি আরও ১৩ জন কয়েদিকে কুরআন হেফজ করার পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন। যাতে কারাগারে কুরআন হেফজের এ পদ্ধতি চালু থাকে। তারাও পবিত্র কুরআন মুখস্ত করতে সক্ষম হয়েছেন।
আবদুল কাদের জিলানির বলেন, আমাকে ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাজা পাওয়ার পর আমার বিশ্বাস জন্মে, এ সাজার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। তবে আমি কখনোই চিন্তা করেনি, একদিন আমি পুরো কুরআন হেফজ করতে সক্ষম হব। আদালতে যেদিন আমার অপরাধের রায় ঘোষণা হয়, সেদিনই আমি সিদ্ধান্ত গ্রহণ করি, কুরআন মুখস্থ করব। এ সিদ্ধান্তকে সফল করতেই আমি কারাগারের ব্যবস্থাপনা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে পবিত্র কুরআনুল কারিম হেফজ করতে পুরোপুরি সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ও আমার ঐকান্তিক ইচ্ছায় পুরো কুরআন হেফজ করার স্বপ্ন পূরণ হয়েছে।
