আবরারের খুনিদের বিচার চেয়ে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল শুক্রবার

ফাতেহ ডেস্ক :

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক বিচার, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নৈরাজ্য বন্ধ এবং ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে আগামী (১১ আক্টোবর) শুক্রবার বাদ জুম্মা বায়তুল মুকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করবে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী।

মহানগর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক নূর হোসাইন সবুজ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচীর কথা জানানো হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমীসহ মহানগর নেতৃবৃন্দ মহানগরীর প্রতিটি জোন ও থানা কমিটির নেতৃবৃন্দকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহবান জানান।

মহানগর ছাত্র জমিয়ত সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই শুক্রবারের মিছিল কর্মসূচী সর্বাত্মক সফল করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে জোরালো সাংগঠনিক উদ্যোগসহ সার্বিক প্রস্তুতি চলছে।

আগের সংবাদচলে গেলেন বারিধারা’র মুহাদ্দিস মাওলানা আতিকুর রহমান
পরবর্তি সংবাদবিনামূল্যে ১০ হাজার হিজাব বিতরণ করবে ‘ইফফা হিজাব’