আবরার ফাহাদ হত্যার দায়ে আটক অমিত সাহা

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েট ছাত্রলীগের নেতা অমিত সাহাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই আইনবিষয়ক উপ-সম্পাদককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বুয়েটের শেরে বাংলা হলের যে ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়; সেই কক্ষটি অমিত সাহার। তার বিরুদ্ধে আবরারকে হত্যার অভিযোগ থাকলেও মামলায় তাকে আসামি না করায় এবং তিনি গ্রেফতার না হওয়ায় সমালোচনা চলছিল।

আবরার ফাহাদ হত্যার পরপরই গ্রেপ্তার হন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন। বহিস্কার করা হয় ১১ জনকে। কমিটির সদস্যরা জানান, আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামী করা হলেও প্রাথমিক তদন্তে ১১ জনের বিরুদ্ধে সুষ্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, রবিবার রাত ২টার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের সিঁড়ি ঘর থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই হলের শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে আবরারকে কয়েকজন ডেকে নিয়ে যায়। পরে, রাত ২টার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায়। মঙ্গলবার, সকাল ১০টায় কুমারখালীর রায়ডাঙ্গায় আবরারের গ্রামের বাড়িতে তৃতীয় ও শেষ জানাজা শেষ হবার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আগের সংবাদমিয়ানমারকে রাজি করাতে না পারাটা সমন্বিত ব্যর্থতা মনে করছে জাতিসংঘ
পরবর্তি সংবাদরুমমেটের বর্ণনায় আবরারের মৃত্যুর কাতর বর্ণনা