র‌্যাব সদস্য তার সদ্যজাত শিশুর নাম রাখলেন ‘আবরার ফাহাদ’

ফাতেহ ডেস্ক :

একজন আবরার ফাহাদ হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা। মানুষের কল্পনার জগতের মানুষ। সেই কল্পনার জগতকে ছাপিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য দিলেন ব্যতিক্রমী এক খবর। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। আর সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদের নামে।

সন্তানের নাম রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শামীম হাসান নামের ওই র‌্যাব সদস্য। তিনি লেখেন, ‘Alhamdulillah, আল্লাহর অসীম মেহেরবানিতে আজ পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি, এই মুহূর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ’।’

নিজের সন্তানকে দানশীল, গরিব দুঃখীদের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে সবার দোয়া চেয়েছেন তিনি।

আগের সংবাদঅস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর গুলি, পাক সেনাসহ নিহত ৩
পরবর্তি সংবাদশর্তসাপেক্ষে কাশ্মীরের ৩ নেতাকে মুক্তি দিচ্ছে প্রশাসন