আমরা সবাই রোহিঙ্গা: বিশ্বব্যাংক প্রধান

ফাতেহ ২৪, ডেস্ক:

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, আজ তারা সবাই রোহিঙ্গা। আজ সোমবার কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা সাহসী,তাদদের সাহসিকতা আমাকে তীব্রভাবে বিনয়ী করেছে ও নাড়িয়ে দিয়েছে। আমরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা একাত্ম হয়েছি…আজ আমরা সবাই রোহিঙ্গা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেয়া স্ট্যাটাসে তিনি এ বার্তা প্রদান করেন।

আগের সংবাদপদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ
পরবর্তি সংবাদগাজীপুরে ফোম কারখানায় আগুন