অবরুদ্ধ কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সেবা চালু হচ্ছে সোমবার

আন্তর্জাতিক ডেস্ক :

দুই মাসেরও বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে আংশিকভাবে অবরুদ্ধ কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। খবর এনডিটিভি।

শনিবার এক সংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানশাল বলেন, ‘আগামী সোমবার থেকে সকল ধরনের পোস্টপেইড মোবাইল সেবা পুনরায় চালু করা হবে।‘

তবে মোবাইল সেবা চালুর কথা বলা হলেও এটা শুধু পোস্টপেইড মোবাইল সিমের ক্ষেত্রে প্রযোজ্য। এখনো প্রিপেইড মোবাইল সেবা চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। কেননা সেখানকার ৯০ শতাংশ মানুষ প্রিপেইড মোবাইল সেবার আওতাধীন। তাই এটাকে মোবাইল সেবা পুনরায় চালু বলাও যাচ্ছে না।

আগের সংবাদসিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে পাকিস্তানের সমর্থন
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় নতুন ২২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি