নারীরা মুখ খুলতে থাকলে যৌন হয়রানি অনেকটাই কমে আসবে : হাইকোর্টের বিচারপতি

ফাতেহ ডেস্ক :

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, ‘নারীরা মুখ খুলতে থাকলে যৌন হয়রানি অনেকটাই কমে আসবে। নারীদের প্রতি একধরণের অসহায় দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানো হয়। এই দৃষ্টিভঙ্গির কারণে যৌন হয়রানির মনোভাব সৃষ্টি হয়। তাই আমাদেরকে এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এই সময় হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে দেশের গনমাধ্যমগুলোকে সবার আগে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে ‘যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন ও গনমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ আহ্বান জানান। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

তিনি আরও বলেন, ‘কমিটি গঠনের বিষয়টি আগে নিজেদের ঘর থেকেই শুরু করতে হবে। সংবাদ মাধ্যমের মালিক ও সম্পাদকদের এ সংক্রান্ত অনুষ্ঠানে সম্পৃক্ত করতে হবে। এর ফলে গণমাধ্যমগুলোতে কমিটি গঠন আরো সহজ হবে।’

আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সুপ্রিম কোর্টের সাংবাদিক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের প্রশিক্ষণ সম্পাদক মো. মাসউদুর রহমানের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি এম. বদিউজ্জামান, অ্যাডভোকেট নাহিদা আনজুম কণা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, পরিচালক অ্যাডভোকেট তৌহিদা খন্দকার, সহ সভাপতি অ্যাডভোকেট জোবায়দা পারভিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সীমা জহুর। এছাড়াও কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু।

আগের সংবাদগত ২৪ ঘণ্টায় নতুন ২২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি
পরবর্তি সংবাদআবদুল করিম সাহিত্যবিশারদ : মুসলিম বাংলার অনুসন্ধান চালিয়েছেন যিনি অক্লান্তভাবে