তিন মাসে কোরআন শিখেছেন কাতারের বিশ হাজার নারী

আন্তর্জাতিক ডেস্ক :

কোরআন শিক্ষায় এগিয়ে যাচ্ছে কাতারের নারীরা। দেশটিতে নারীদের জন্য প্রতিষ্ঠিত কোরআন প্রশিক্ষণ সেন্টারে কোরআনের আলোকে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কোর্স। তাতে তিন মাসে হিফজ বিভাগে অংশ নিয়েছেন বিশ হাজার নারী।

কাতারের ইসলামিক এবং আওকাফ মন্ত্রণালয়ের আওতাধীন ধর্মীয় গাইডেন্স ও প্রচার বিভাগের তত্ত্বাবধায়নে ২১টি কোরআন প্রশিক্ষণ সেন্টার খোলা হয়। কাতারের নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকরা বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীরা এই কোর্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। কোর্সে অংশগ্রহণের মাধ্যমে কাতারের নারীরা কোরআন পড়া, আরবি অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করা, কোরআনের নির্বাচিত কিছু অংশ হিফজ করা, কিছু অংশের অর্থ জানা এবং তাজবিদ সম্পর্কে অবগত হয়েছেন।

এই প্রশিক্ষণ কোর্সগুলোর মেয়াদ তিনমাস। বছরে তিনটি করে কোর্স অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের দ্বিতীয় তিন মাসে (এপ্রিল থেকে জুলাই পর্যন্ত) কোরআন প্রশিক্ষণের আলোকে সকাল ও বিকালের পর্বে ৭১৮টি কোর্স অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সে এসব নারী অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও কাতারের নারীরা ‘সাহায়িবুল খাইর’ নামক ১৩টি কোরআনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

আগের সংবাদতুর্কি অভিযান ঠেকাতে আসাদ সরকারের সঙ্গে কুর্দি বাহিনীর সমঝোতা
পরবর্তি সংবাদচালু হচ্ছে চট্টগ্রাম-মদিনা সরাসরি ফ্লাইট, কমবে ওমরা হজের ফ্লাইট ভাড়া