
আন্তর্জাতিক ডেস্ক:
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় গির্জায় শত শত খ্রিস্টান ও যাজকদের সামনে সুন্দর সুরে কুরআন তিলাওয়াত করে সুইডিশ গির্জার খ্রিস্টান ও যাজকদের অভিভূত করে দিয়েছেন পাকিস্তানের প্রসিদ্ধ ক্বারি মাওলানা মুহাম্মদ সাদ নোমানি। খবর ডেইলি জং।
সুইডিশ গির্জার খ্রিস্টান ও যাজকরা তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে শুরু করার প্রথা চালু করে। সে অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের জন্যই গির্জার প্রশাসন বিশেষভাবে আমন্ত্রণ জানায় সাদ নোমানিকে। এর আগে গত বছর প্রথমবারের মতো সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় গির্জার কুরআন তেলাওয়াত করেছিলেন তিনি।
মাওলানা সাদ নোমানী বলেন, ‘বিভিন্ন দেশে পবিত্র কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, তবে সুইডিশ গির্জার অমুসলিমদের মাঝে কুরআন তিলওয়াত করতে গিয়ে অমাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণ সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষই ছিলেন খ্রিস্টান।
আল্লাহ পাকের মাহান এ কুরআনের তিলাওয়াত শুনে তাদের চোখ ধাঁধিয়ে যায়, আমি তাদের চোখে পানি দেখেছি। তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন গত বছর। এ বছরও অনেকে ইসলাম গ্রহণে আগ্রহ দেখেছি।’
