
আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ান কনসাল্টেটিভ কাউন্সিল অব ইসলামিক অরগানাইজেশান ‘মাপিম’-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজ আবু বকর ইন্তেকাল করেছেন। গতকাল সন্ধায় সেরডাং হসপিটালে ইন্তেকাল করেন তিনি।
৫৩ বছর বয়সী আব্দুল আজিজ ডায়ালাইসিস করানোর জন্য কজংয়ের একটি মেডিকেল সেন্টারে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ হুঁশ হারিয়ে ফেলেন। এরপর তাকে হসপিটালে নেয়া হলে মৃত্যুবরণ করেন।
মাপিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমদ সানী আরাবি আল কাহেরি বলেন, ‘আব্দুল আজিজ বেশ কয়েকবছর ধরেই অসুস্থ ছিলেন।’

ডা. আহমদ সানী আরও বলেন, ‘মাপিম আজ এমন একজন মানুষকে হারিয়েছে, মানবিক কাজের জন্য যার অন্তরে ছিল ভালোবাসা, শ্রদ্ধা এবং উদারতা। আমরা একসাথে অনেক প্রজেক্টে কাজ করেছে। বিশেষ করে গাজাসহ আরও কয়েকটি শহরে ৩৬টি মসজিদ নির্মাণ করেছি। কী অদ্ভুত! আগামিকাল মাপিমের প্রজেক্টে সিরিয়া যাব এবং আব্দুল আজিজের প্রকল্পগুলো পরিদর্শন করব।’
আব্দুল আজিজ স্ত্রী এবং চার সন্তান রেখে মারা যান। আজ সকালে বান্দর বারু বাঙ্গীর আল হাসানা মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ আসরের পর সপগাম্বুট মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাকিব
