সৌদি আরবের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব নয় : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের সঙ্গে এনার্জি ইন্ড্রাস্টিজ, মহাকাশ ও স্যাটেলাইট, বিচার বিভাগ, স্বাস্থ্যসেবা, পর্যটন, রাজস্ব প্রশাসন, সংস্কৃতি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ নতুন ২০টি চুক্তি করেছে সমরাস্ত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সৌদি বাদশাহ সালমানের বৈঠক শেষে দেশটির জ্বালানী মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন। খবর আরব নিউজের।

সৌদি জ্বালানী মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেন, এ চুক্তির পর সৌদি-রাশিয়া উন্নয়নের নতুন ধাপে এগিয়ে যাবে।

রাশিয়ার ভূয়সী প্রশংসা করে বাদশাহ সালমান বলেন, রাশিয়া আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশিদার। আমাদের দুই দেশের এ যৌথ বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি উভয়ের দেশের জনগণের জন্য বিভিন্ন ইতিবাচক ফল বয়ে আনবে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে পুতিন বলেন, আমি নিশ্চিত যে, সৌদি আরবের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। এ অঞ্চলের নিরাপত্তাসহ যেকোনো আঞ্চলিক সমস্যা নিরসনে সৌদির ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, আলোচিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সারজেই ল্যাভরভ।

আগের সংবাদদিরাইয়ের শিশু তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পরিবারের সম্পৃক্তি, ধারণা পুলিশের
পরবর্তি সংবাদআল ইসার : বাংলাদেশি লেখকের আরবি উপন্যাস