
ফাতেহ ডেস্ক :
দেশের প্রখ্যাত আলেমেদীন, বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আযহার আলি আনোয়ার শাহকে গুরুতর অসুস্থাবস্থায় চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তার খাদ্যনালিতে টিউমার ধরা পড়েছিল। বর্তমানে তিনি ব্যাংকক চিকিৎসারত।
তার ছোট ছেলে মাওলানা আনযার শাহ’র বরাতে জানা গেছে, টিউমার থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হচ্ছে। তার শরীর দুর্বল বিধায় আগামী এক সপ্তাহ পর অপারেশন করা হবে। এখন পাইপের মাধ্যমে নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে।
আল্লাহ যেন তাকে অতিদ্রুত সুস্থতা দান করেন, এমনটিই কামনা করছেন তার পরিবার এবং শুভকামীরা।
