বাবরি মসজিদ মামলা : ৩৯তম দিনে কোর্টরুমে হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক:

গতকাল মঙ্গলবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানির ৩৯তম দিনে কোর্টরুমে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। খবর ফার্স্টপোস্ট।

হিন্দুদের পক্ষে লড়ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং প্রবীণ অ্যাডভোকেট কে পারাসারান। মুসলিমদের পক্ষে লড়ছিলেন প্রবীণ আইনজীবী রাজীব ধাওয়ান।

শুনানির এক পর্যায়ে হিন্দু পক্ষের উকিল কে পারাসারান বললেন, ‘৪৩৩ বছর আগে ভারত দখল করে মোঘল সম্রাট বাবর রামের জন্মভূমিতে মসজিদ নির্মাণ করে।’ এ সময় কে পারাসারানের বক্তব্যের বিপরীতে অবজেকশন দেন মুসলিম পক্ষের উকিল রাজীব ধাওয়ান।

হিন্দুপক্ষের আরেক উকিল বৈদ্যনাথের সঙ্গেও মৌকিক তর্ক হয় মুসলিম পক্ষের উকিল রাজীব ধাওয়ানের। এ সময় বৈদ্যনাথ যুক্তিহীন কথা বলা শুরু করলে মুসলিমদের উকিল রাজীব ধাওয়ান তখন ‘চুপ’ বলে সাবধান করে দেন। আদালতও তাকে সায় দেয়। হিন্দু পক্ষের উকিলকে শাসিয়ে বলে, গলা নামিয়ে কথা বলুন।’

১৭ অক্টোবর মামলার চূড়ান্ত রায় শুনানোর দিন—সবাইকে এটাও স্মরণ করিয়ে দেয় হাইকোর্ট।

রাকিব

আগের সংবাদনিজেকে বাঁচাতে, প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিনকে হত্যা করে বাবা
পরবর্তি সংবাদইমরান খানকে অভিবাদন জানাল ইরান