
ফাতেহ ডেস্ক :
বিশ্ব ক্ষুধা সূচকে গত বছরের তুলনায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছর ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮তে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে শ্রীলঙ্কা। দেশটির অবস্থান ৬৬। এছাড়া নেপালের অবস্থান ৭৩। তবে সূচকে পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই দুই দেশের অবস্থান যথাক্রমে ৯৪ ও ১০২।
খাদ্যনিরাপত্তা–বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মান সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড প্রতিবছর যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করে।
চলতি বছর ক্ষুধা সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে উরুগুয়ে, ইউক্রেন, তুরস্ক সহ মোট ১৭টি দেশ। আর সবচেয়ে খারাপ অবস্থানে চাদ রিপাবলিক, ইয়েমেন ও মধ্য আফ্রিকা।
