
আন্তর্জাতিক ডেস্ক :
কুর্দিশ যোদ্ধারা যদি অস্ত্র ত্যাগ করেন এবং পরিকল্পিত নিরাপদ অঞ্চল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন, তবেই উত্তর সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযান বন্ধ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এছাড়া কোনো শক্তিই এ অভিযান বন্ধ করতে পারবে না বলে হুশিয়ারি দেন তুরস্কের এই নেতা। খবর রয়টার্স।
এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশ পাকিস্তানে সফর করার কথা থাকলেও সফর স্থগিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযানে কারণেই এ সফর স্থগিত করা হয়েছে।
অভিযান বন্ধ করে একটি অস্ত্রবিরতি চুক্তি সইয়ে রাজি করাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ইতিমধ্যে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন।
