ভোলায় হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকার ও তার প্রশাসন : ছাত্র জমিয়ত

ফাতেহ ডেস্ক :

মহানবি সাল্লাল্লাহু আলাইয়হি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তিকারীর বিচারের দাবিতে ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কর্তৃক মুসল্লিদের হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

ছাত্র জমিয়তের সেক্রেটারি হুজাইফা ওমরের সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মানিকের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সহ-সভাপতি আবদুর রব ইউসুফী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন, ভোলার বোরহানউদ্দিনে যে ঘটনা ঘটেছে তা আর ঘটবে না এমন না। এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। ইসলামের উত্থানকে নাস্তিকরা ঠেকাতে না পারার কারণে এরা হিন্দুদের দিয়ে নবিদেরকে গালিগালাজ করে ত্রাস সৃষ্টি করে বিবেধ তৈরী করে। দেশে সব ধরনের মিছিল মিটিং করার অনুমতি থাকার পরও ভোলার বোরহানউদ্দিনে পুলিশ প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ মেনে নেয়া যায় না। ভোলায় হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকার, সরকারের প্রশাসন। অতএব, এদের বিচার করতে হবে।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবিদীন, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক, সহ সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, ঢাকা মহানগরের সহ-অর্থ সম্পাদক মাহদী হাসান প্রমুখ।

আগের সংবাদব্লাসফেমী আইন পাসের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
পরবর্তি সংবাদভোলায় মুসল্লিদের শহীদ করার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত