
ফাতেহ ডেস্ক :
ভোলার বোরহানউদ্দিনে রাসুল সা.কে অবমাননা এবং প্রতিবাদী তৌহিদি জনতার ওপর বর্বোরচিত পুলিশি হামলা ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
আজ ২২ অক্টোবর মঙ্গলবার কুড়িগ্রামের শাপলা চত্বরে জেলার আলেম-উলামার নেতৃত্বে তৌহিদি জনতার সমন্বয়ে এ মানববন্ধন আয়োজিত হয়। তাতে বক্তাগণ অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং হামলার ঘটনায় জড়িতদের বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের প্রতি।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামক হিন্দু যুবকের ফেসবুক আইডি থেকে রাসুল সা.কে অবমাননা করে পোস্ট দেয়া হয়। এর প্রতিবাদে জেলার আলেম-উলামার সমন্বয়ে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল চলাকালীন তাদের ওপর বর্বোরচিত পুলিশি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছেন। এ নিয়ে সারাদেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন চলছে।
