সিরিয়া ফেরত যুক্তরাষ্ট্রের সেনাদের ইরাকে থাকতে দেবে না বাগদাদ

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়া থেকে প্রত্যাহার করা যুক্তরাষ্ট্রের সেনাদের ইরাকে থাকার কোনো অনুমতি নেই বলে জানিয়েছে বাগদাদ। মঙ্গলবার ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে দেশটির এমন অবস্থানের কথা জানানো হয়েছে। খবর আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, সিরিয়া ফেরত যুক্তরাষ্ট্রের সেনারা শুধু অন্য দেশে চলে যাওয়ার জন্যই ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। এজন্যই তাদের ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অঞ্চলটিতে তাদের থাকার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রধান বারবার বলেছিলেন, সিরিয়া থেকে প্রত্যাহার করা যুক্তরাষ্ট্রের সেনাদের ইরাকের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে। তার এই বক্তব্যের সঙ্গে ইরাকের সামরিক বাহিনীর বিবৃতি পুরোপুরি সাংঘর্ষিক।

আগের সংবাদব্রিটেনে মুসলিম তরুণ-তরুণীদের জন্য চালু হল হেল্পলাইন MY
পরবর্তি সংবাদ‘ট্র্যাডিশনাল আর্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করবে সৌদি আরব