ভোলায় হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বেফাকের

ফাতেহ ডেস্ক :

ভোলায় হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)। সেইসঙ্গে শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বোর্ডটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যৌথ বিবৃতিতে এ তীব্র নিন্দা ও সমবেদনা জানানো হয়। ।

যৌথ বিবৃতিতে ভোলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ধর্মপ্রাণ মুসলমানদের উপর গুলিবর্ষণকারীদের শাস্তির ব্যবস্থা, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ভোলার এস.পি ও বোরহান উদ্দিনের ওসি-কে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন এই আলেমগণ।

আগের সংবাদউত্তর সিরিয়া থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার শেষ হলো
পরবর্তি সংবাদজম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলে ভারতকে স্বাগত জানিয়েছে আমেরিকা