পদত্যাগের কোনো প্রশ্নই আসে না : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :

আমার পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। আমি পদত্যাগ করব না। বিরোধীদের আন্দোলনের হুমকির মুখে নিজের অবস্থানের কথা এভাবেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে কোনো চাপ নিচ্ছেন না বলেও জানান তিনি।

বুধবার জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময়কালে বিরোধী দলের ওই সমাবেশের বিষয়ে নিজের মতামত তুলে ধরেন ইমরান খান। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্তির আগে আমি সরব না। মুদ্রাস্ফীতি, বেকারত্ব দূরীকরণকে নিজের জন্য অন্যতম চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ইমরান খান।

প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ মুহুর্তে আলোচনায় রয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

আগের সংবাদবয়কটের মধ্যেও চলছে কাশ্মীরের নির্বাচন
পরবর্তি সংবাদআন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ খবরে নুসরাত হত্যার রায়