ভারতে মুসলিম মুক্তিযোদ্ধাদের ছবি প্রদর্শনী অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক: ভারতের ইতিহাস গ্রন্থসমূহে যেসকল মুসলিম মুক্তিযোদ্ধাদের জীবনী এবং বীরত্বের কথা উল্লেখ করে জনসাধারণের নিকট তাদের জীবনী তুলে ধরার জন্য সেদেশের হায়দ্রাবাদে দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন ও ১ জুলাই হায়দ্রাবাদে ১৫৫ জন মুসলিম বীরের ছবি প্রদর্শন করা হয়েছে। এসকল বীরযোদ্ধাদের মধ্যে অনেকেই ভারতীয় যুবকরা চেনেন না।

এ প্রদর্শনি হায়দ্রবাদের লাকদিপুরে অনুষ্ঠিত হয়। প্রর্দশনিতে অনেক অপরিচিত মুসলিম বীরের ছবিও প্রর্দশিত হয়েছে বলে জানা যায়।

ভারতের বিশিষ্ট সাংবাদিক ও ইতিহাসবিদ সাইয়্যেদ নাসির আহমাদ এসকল মুসলিম মুক্তিযোদ্ধাদের রেকর্ড সংগ্রহ করেছেন। বীরযোদ্ধাদের ছবি শিল্পীদের দ্বারা অঙ্কন করা হয়েছে। তিনি এসকল ছবি ও যোদ্ধাদের জীবনী নিয়ে একটি বই প্রকাশ করেছেন।

দর্শনার্থীরা এই প্রদর্শনীতে টিপু সুলতান, হায়দার আলী, সিরাজ-উদ-দৌলা, গোলাম রাসুল খান, নবাব কৌনলাল, মোবারেজ-আদ-দৌলা ও আকবার আলী খানসহ অনেক মুসলিম বীর যোদ্ধাদের ছবি ও তাদের জীবনী সম্পর্কে আলোচনা তুলে ধরা হয়।

আগের সংবাদভারী বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে চট্টগ্রামবাসী
পরবর্তি সংবাদবান্দরবানে পাহাড়ধসে ৪ জনের মৃত্যু