১২ সপ্তাহ ধরে কাশ্মিরের ঐতিহাসিক জামেয়া মসজিদে জুমার নামাজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

১২ সপ্তাহ ধরে কাশ্মিরের ঐতিহাসিক জামেয়া মসজিদে জুমার নামাজ আদায় করতে দিচ্ছে না কাশ্মিরের প্রশাসন। গত ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের পর থেকেই বন্ধ রয়েছে মসজিদটি। সিলগালা করে দেয়া হয়েছে মসজিদে প্রবেশের সমস্ত দরজা।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, কর্তৃপক্ষ তাদেরকে ওই মসজিদে জুমার নামাজ পড়ার অনুমতি দিচ্ছে না। দু মাস পর গতকাল মাত্র চারজনকে মসজিদের আঙিনা পরিষ্কার করার অনুমতি দেয়া হয়েছে। তবুও তাদের পাহারায় ছিল পুলিশ।

সরকারী সূত্র বলছে, শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ কিংবা বিক্ষোভ মিছিল ঠেকাতেই শহরতলী এবং শ্রীনগরের কয়েকটি স্থানে সিআরপিসির অধীনে ১৪৪ ধারা জারি করা আছে।

উল্লেখ্য, শ্রীনগরের নওহাট্টা এলাকায় জামেয়া মসজিদ অবস্থিত। ১৩৮৯-১৪২০ এই সময়ের মধ্যে বুধশাহ নামে পরিচিত জয়নুল আবিদীনের পিতা সুলতান সিকান্দার মসজিদটি নির্মাণ করেছিলেন।

সূত্র : দ্য কগনেট

রাকিব

আগের সংবাদইন্দোনেশিয়ায় পরকীয়া-সমপ্রেম বন্ধে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু
পরবর্তি সংবাদইউইউ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ’ পেলেন উইঘুর একটিভিস্ট ইলহাম তোহাট্টি