৬০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :

অন্তত ৬০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। আর সে লক্ষ্যেই পরিবেশ পানিসম্পদ ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার ( ২৬অক্টোবর) থেকে রাজধানী রিয়াদে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ উৎসব-কর্মসূচি। এই কর্মসূচি চলবে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। খবর আল আরাবিয়া।

উৎসবের প্রথম দিনেই বিভিন্ন জাতের অন্তত ৫০ হাজার বৃক্ষ রিয়াদের মরুভূমিতে রোপণ করা হয়েছে। এ সময় কমপক্ষে দেড়হাজার কৃষিবিদ বৃক্ষরোপণ উৎসবে অংশ নিয়েছিলেন। বাবলা গাছসহ স্থানীয় পরিবেশ উপযোগী কয়েক জাতের বৃক্ষ রোপণ করা হয়েছে। এই আয়োজন সহযোগিতায় রয়েছে ৩৭ টি সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ প্রসঙ্গে পরিবেশ বিষয়ক মন্ত্রী আব্দুর রহমান ফাজলি বলেন,পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং মরুভূমিকে সবুজায়নের ক্ষেত্রে আমাদের দুর্দান্ত এই পদক্ষেপ আশা করি সফল হবে। এছাড়াও মন্ত্রী সকল সৌদি নাগরিককে গোটা দেশের মরুভূমিতে বৃক্ষরোপণের জন্য আহবান জানান।

আগের সংবাদস্কুলের পড়াশোনার পাশাপাশি পুরো কুরআন হিফজ করল ক্লাস ফোরের ছাত্রী তাসনিম
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ‘কাতার মজলিসুল উলামা’র প্রতিবাদ সমাবেশ