বেফাকের দুই শীর্ষ আলেম অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

ফাতেহ ডেস্ক :

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী নিজ বাড়িতে অসুস্থ এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এতএব নিজ নিজ অবস্থান থেকে উভয়ের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়ার আবেদন রইল।’

আগের সংবাদস্বামী পেটানোয় বিশ্বে তৃতীয় স্থানে ভারতীয় নারীরা
পরবর্তি সংবাদইমরান খানের পদত্যাগ অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পাকিস্তানি নেতাদের