দাওরার পরীক্ষায় বিগত তিন বছরে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদান করছে হাইআতুল উলয়া

ফাতেহ ডেস্ক :

দাওরায়ে হাদিসের বিগত তিন কেন্দ্রীয় পরীক্ষায় মেধা-তালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদান করছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

বিগত তিন বছরের প্রতি বছর ১ম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকার বৃত্তি, ২য় স্থান অধিকারকারীকে ১৫ হাজার টাকার বৃত্তি, ৩য় স্থান অধিকারকারীকে ১১ হাজার টাকার বৃত্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া মেধা-তালিকায় স্থানপ্রাপ্ত অন্যদের দেওয়া হচ্ছে ৫ হাজার টাকার বৃত্তি।

হাইআতুল উলয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

আগের সংবাদকাশ্মীরের বারমুল্লা জেলায় গ্রেনেড হামলা, আহত ১৫
পরবর্তি সংবাদকুরআন অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড : ৫০ শতাংশ মুসলিম অধ্যুষিত নাইজেরিয়ায় নতুন আইন