আন্তর্জাতিক ডেস্ক :
সালাতুল ইসতিসকা তথা বৃষ্টির জন্য দোয়া কামনা ও বৃষ্টির জন্য নামাজের এক রাজকীয় নির্দেশনা জারি করেছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পবিত্র কাবা শরিফ চত্ত্বরে রহমতের বৃষ্টির জন্য নামাজের আয়োজন করছে দেশটি।
সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন ওয়াশ শারিফাইন সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ রহমতের বৃষ্টির জন্য নামাজ আদায় করার আহ্বান জানান। খবর আল-আরাবিয়া।
রাজকীয় নির্দেশনা জারি করা বিবৃতিতে বাদশাহ সালমান আরও জানান যে, বৃষ্টির জন্য প্রার্থনা করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। আর এ সুন্নাতকে সামনে রেখেই খাদিমুল হারামাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এ বৃষ্টির জন্য নামাজের এ ঘোষণা দেন।
উল্লেখ্য যে, এ বছর হজ থেকে শুরু করে পবিত্র নগরী মক্কাসহ সৌদি আরবের ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিপাতকে সৌদি আরব রহমত হিসেবে দেখছে। রহমতের বৃষ্টির এ ধারা অব্যাহত রাখতেই সুন্নাতের অনুসরণে সালাতুল ইসতিসকা আদায় করছে দেশটি।
