নোয়াখালীর ভাসান চরে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসন সম্ভব : সংসদীয় কমিটি

নোয়াখালীর ভাসান চরে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসন সম্ভব : সংসদীয় কমিটি

ফাতেহ ডেস্ক :

নোয়াখালীর ভাসান চরে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্পের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রকল্পটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর নামের দ্বীপে এক লাখ রোহিঙ্গার আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির জন্য রাজস্ব খাত থেকে বরাদ্দ দেওয়া হয় দুই হাজার ৩১২ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে দুই হাজার ২৬৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ৪৬ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা ভবিষ্যত পরিস্থিতি মোকাবিলার জন্য রাখা রয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।

আগের সংবাদআল-বাগদাদিকে হত্যার ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন সৌদি যুবরাজের
পরবর্তি সংবাদমাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’?