মাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’?

মাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’?

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে একটি সতর্কবার্তা জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। সতর্কবার্তায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আফগান গোয়েন্দা সংস্থা ‘এনডিএস’ মাওলানা ফজলুর রহমানের উপর মারাত্মক আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে হুমকি সতর্কতাটি পাঞ্জাব প্রদেশের সরকারকে অবহিত করা হয়েছে। খবর ডেইলি জং।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের উপর হামলার জন্য টার্গেট কিলারদের সাথে র ও এনডিএস যোগাযোগ করেছে। এই উদ্দেশ্যে প্রচুর পরিমাণ বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে মাওলানা ফজলুর রহমানকেও সতর্ক করা হয়েছে এবং তার সুরক্ষা ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অভিমুখে এগিয়ে যাচ্ছে জমিয়তের আজাদি মার্চ। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির দ্বিতীয় দিনে আজাদি মার্চের গাড়ীবহর পাঞ্জাবে প্রবেশ করেছে ।

আগের সংবাদনোয়াখালীর ভাসান চরে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসন সম্ভব : সংসদীয় কমিটি
পরবর্তি সংবাদগুজরাতে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বৌদ্ধ ধর্ম গ্রহণ করল ১,৫০০ দলিত