চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ

ফাতেহ ডেস্ক :

পোশাক করাখানায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাভারের আশুলিয়ায় এক তরুণীকে (১৮) গণধর্ষণ করেছে একদল লোক। এ ঘটনায় ধর্ষকদের ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

আটকরা হলেন আকবর হোসেন (২৩), শান্ত (২১), মাহিদ (২৩), ইমরান (২০), রবিন (২৪) ও আজিমউদ্দিন মোল্লাহ (২৩)।

জানা গেছে, পোশাক করাখানায় চাকরি দেয়ার কথা বলে সোমবার দিবাগত রাতে ওই তরুণীকে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় শান্তের বাড়িতে নিয়ে গণধর্ষণ করা হয়। পরে ওই রাতেই আশুলিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানায়, সোমবার রাতে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আকবর হোসেন, বাড়ির মালিক শান্ত, মাহিদ, ইমরান ওই তরুণীকে গণধর্ষণ করে এবং রবিন ও আজিমউদ্দিন মোল্লাহ তাদের সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

আগের সংবাদইউরোপের কট্টর ডানপন্থী নেতাদের দাওয়াত করে এনে কাশ্মীর দেখাচ্ছেন মোদি
পরবর্তি সংবাদপদত্যাগ করতে রাজি হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি