ফাতেহ ডেস্ক :
কওমি মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা মোতাবেক পরীক্ষা শুরু হবে ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল; শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ।
এদিকে ইতোমধ্যেই দাওরায়ে হাদীসে অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন চলবে ১০ রবিউল আউয়াল পর্যন্ত ও বর্ধিত ফিসহ ১৫ রবিউল আউয়াল পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার নিবন্ধনের সমস্ত কাগজপত্র স্ব স্ব বোর্ডে প্রেরণ করা হয়েছে। খুব শীঘ্রই প্রত্যেক মাদরাসায় পৌঁছে যাবে। পরীক্ষার্থীদের নিবন্ধনের জন্য এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নিজ নিজ মাদরাসায় যোগাযোগ করতে বলা হয়েছে।
