মিরপুরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু

মিরপুরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক :

রাজধানীর মিরপুরের রুপনগরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের সংবাদসিরীয় ও তুর্কি সেনাদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
পরবর্তি সংবাদইরাকে শিয়া এমপি ও সরকারি কর্মকর্তার বাসভবনে বিক্ষোভকারীদের হামলা